ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল

গাজার পাশাপাশি এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। তের আবিবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আল
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৪, বিকাল ৫:১৪ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৪, বিকাল ৫:১৪ সময়
এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল
গাজার পাশাপাশি এবার লেবাননে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। তের আবিবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা 

গত আট মাস ধরে ইসরায়েল সীমান্তে স্বল্প পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এর ফলে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ’র যুদ্ধপরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নতুন করে সৃষ্ট এ উত্তেজনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 
দিনের বেলায় হিজবুল্লাহ’র ধারণ করা ড্রোন ফুটেজে ইসরায়েলের বন্দর শহর হাইফাকে দেখানো হয়েছে।

এছাড়া বেসামরিক লোকদের চলাচল এবং তাদের সামরিক এলাকাসহ শপিংমল ও আবাসিক স্থাপনাও দেখানো হয়েছে। নয় মিনিটের ওই ভিডিওতে ইসরায়েলের অস্ত্র তৈরির কারখানা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমও ধারণা করা করা হয়েছে। এদিকে এ ভিডিও প্রকাশের পর এক্স পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। হিজবুল্লাহ’র প্রকাশিত ইসরায়েলের হাইফা বন্দরটি ভারত ও চীনের কোম্পানি দ্বারা পরিচালনা করা হয়। 

এক্স পোস্টে ইসরায়েল কাটজ বলেন, ‘আমরা হিজবুল্লাহ এবং লেবাননের বিরুদ্ধে সিদ্ধান্ত পরিবর্তনের খুবই কাছে। হিজবুল্লাহ’র বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। এতে লেবাননও ক্ষতিগ্রস্ত হবে।’ ইসরায়েলের উত্তরাঞ্চলের সামরিক বাহিনীর কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে আমরা হিজবুল্লাহ’র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। এটিকে আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। 

গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে। উভয় পক্ষ থেকেই যুদ্ধের কথা বলা হচ্ছে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ’র বুধবার বিকালে ভাষণ দেয়ার কথা রয়েছে। যদিও এর আগে তিনি তার বক্তৃতায় বলেন, আমরা ইসরায়েলে হামলা তখনই বন্ধ করবো যখন গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী