ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মেসি

মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি। দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।বাংলাদেশ
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ১২:৪০ সময়
মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মেসি ছবি : অনলাইন

মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি। দুই বছরের জন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার (১৫ জুলাই) মধ্যরাতে এক বিবৃতিতে মেসির সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ইন্টার মায়ামি। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।

মায়ামি থেকে বেতন ও অন্যান্য ভাতা মিলিয়ে প্রতি বছর ৫০-৬০ মিলিয়ন ডলার পাবেন তিনি।

চুক্তি সম্পন্ন হওয়ার পর মেসি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে ও ইন্টার মায়ামির হয়ে আমার ক্যারিয়ারের নতুন এই ধাপ শুরু করা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা দারুণ একটি সুযোগ এবং আমরা এই ক্লাবের সুন্দর প্রকল্পটি গড়ে তোলা চালিয়ে যাব।’

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্নের পর দুই বছরের জন্য মেসি পড়ি জমিয়েছিলেন ফ্রান্সে। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর আর চুক্তি নবায়ন করেনি দুই পক্ষের কেউই। সে সময় গুঞ্জন ওঠে পুরোনো ঠিকানা বার্সেলোনায় ফিরে যাবেন ক্ষুদে এই জাদুকর।

যদিও মেসিকে দলে ভেড়ানোর প্রস্তাবনা এসেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও। সৌদির ক্লাবটি মেসিকে দিয়েছিল লোভনীয় প্রস্তাব। সেই প্রস্তাব উপেক্ষা করে মায়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক