ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আওয়ামী লীগ এর স্মার্ট কর্নার, প্রশিক্ষণ নিচ্ছে পনের জেলার ১০০ কর্মী

বাংলাদেশ আওয়ামী লীগ এর আগামী জাতীয় নির্বাচনী কর্মসূচী "রোড টু স্মার্ট বাংলাদেশ" এর আওতায় "স্মার্ট কার্যালয়" তৈরির কাজ
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৩, দুপুর ২:৪৮ সময়
আওয়ামী লীগ এর স্মার্ট কর্নার, প্রশিক্ষণ নিচ্ছে পনের জেলার ১০০ কর্মী মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে একটি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মন্বয়ক কবির বিন আনোয়ার (বা থেকে দ্বিতীয়)।

বাংলাদেশ আওয়ামী লীগ এর আগামী জাতীয় নির্বাচনী কর্মসূচী "রোড টু স্মার্ট বাংলাদেশ" এর আওতায় "স্মার্ট কার্যালয়" তৈরির কাজ চলছে। এরই ধারাবিাহিকতায় প্রতিটি সাংগঠনিক জেলা দপ্তরে "স্মার্ট কর্নার" স্থাপনের কাজ চলছে।

মঙ্গলবার (১৩ জুন) এ উপলক্ষে রাজধানীর  বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে হয়ে গেল স্মার্ট কর্নার কর্মীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ। 

প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মন্বয়ক কবির বিন আনোয়ার। প্রশিক্ষণ কর্মসূচিটি আওয়ামী এর গবেষণা প্রতিষ্টান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন, সিআরআই এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা পরিচালনা করেন প্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর ও প্রকৌশলী তন্ময় আহমেদ। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন - প্রকৌশলী তানভীর হাসান তালাশ, ইমরুল কায়েস ইমন, শুভ সাহা, আ ন ম রাশেদ, অপু প্লাসিড।

এ সময় কবীর বিন আনোয়ার বলেন, আমরা আওয়ামী লীগের তৃণমূলের সাথে কেন্দ্রের ভার্চুয়াল যোগাযোগের মাধ্যম হবে এই স্মার্ট কর্নার। আগামী নির্বাচনে স্মার্ট কর্নারের মাধ্যমেই সারাদেশে প্রচারণা টীম ম্যানেজমেন্ট করা হবে। প্রতিটি ভোটারের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছাতে স্মার্ট কর্নার হবে একটি কার্যকরি মাধ্যম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ