ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

বিএনপির পদযাত্রা ও সমাবেশে ডিএমপির অনুমতি

রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ২:৩৯ সময়
বিএনপির পদযাত্রা ও সমাবেশে ডিএমপির অনুমতি প্রতীকী ছবি

রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।

তবে, পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচির প্রচারণায় মাইকিং না করার আহ্বান জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।

এর আগে, বেলা ১১টায় বিএনপির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরীর অ্যানির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে। পরে সেখানে তারা ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠকে কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি করার অনুমতি চেয়ে করা লিখিত আবেদন জমা দেওয়া হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান