ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

ভাতা বাড়ানোর দাবিতে রাস্তায় ট্রেইনি চিকিৎসকেরা

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৪৮ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৩, দুপুর ৪:৪৮ সময়
ভাতা বাড়ানোর দাবিতে রাস্তায় ট্রেইনি চিকিৎসকেরা পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফটকে বিক্ষোভ দেখিয়েছেন।

ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা  সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকলে পুলিশের বাধার সম্মুখীন হন।

 তাদের দাবি, ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা।

গত ৮ জুলাই বেলা ১১টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। যা আজও অব্যাহত ছিল।

এসময় 'ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়', ‘আর কত সস্তায়, নেমে আসো রাস্তায়', 'আশ্বাস নয় প্রমাণ চাই, পঞ্চাশ হাজার ভাতা চাই' ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত চিকিৎসকরা।

গত ১০ জুলাই পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের একটি প্রতিনিধিদল তাদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভরসা রেখে তাদের মঙ্গলবারের পূর্বঘোষিত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। কিন্তু তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় শনিবার আবারও তারা আন্দোলনে নামেন।

পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সব গেট বন্ধ করে দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে চিকিৎসকরা ৩নং গেট দিয়ে বের হয়ে শাহবাগ অভিমুখে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে তারা সড়কে বসে অবস্থান নেন এবং তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। 

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া