ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৩৭ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ১০:৩৭ সময়
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ, হতাহতের আশঙ্কা ছবি : সংগৃহীত
মাদারীপুরের শিবচরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ভাঙ্গাগামী লেনে মালবাহী তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে। দুর্ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮ টার দিকে মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সকালে ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পর পর তিনটি ট্রাকের পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় ট্রাক। চালকসহ আহত হয় চারজন। তবে নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে একটি লেনে।

শিবচর হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান জানান, মহাসড়কের ভাঙ্গাগামী লেনে সকালে একটি ট্রাক বিকল হয়ে গেলে ট্রাকটি থামানো ছিল সড়কের পাশে। ওই ট্রাকের পেছনে এসে অপর আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এবং তার পেছনেই আরেকটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে দুই ট্রাক চালক ও সহকারীসহ চারজন আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের খবর পাওয়া যায়নি। মহাসড়কে এখনো যানবাহন চলাচল ছিল। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সড়ক থেকে সরিয়ে  সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ