ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সড়ক থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১

হাতিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তুলে নিয়ে যায়। ভুক্তভোগীর বাবা
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ২:৩৪ সময়
সড়ক থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, আটক ১ ছবি : সংগৃহীত
হাতিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তুলে নিয়ে যায়। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বড়দেইল গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও ইউপি চেয়ারম্যান গিয়ে ভিকটিমকে উদ্ধার করে।

মামলায় অভিযুক্ত ১নং আসামী সোহেল (২৫) বুড়িরচর ইউনিয়নের রহমত উল্যার ছেলে ও ৩নং আসামী বিউটি (৪৮) রহমত উল্যার স্ত্রী। অপর অভিযুক্ত ২নং আসামী মো. শাহীন (২০) একই ইউনিয়নের বড়দেইল গ্রামের মো. সাখাওয়াতের ছেলে।

বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও: সুলতান আহমেদ বলেন, আমাদের মাদ্রাসার দশম শ্রেনীর অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে আমাদের দশম ছাত্রীকে বখাটে সোহেল সহ তার সঙ্গীরা জোর করে তুলে নিয়ে যায়। পাশের ছোট ছোট ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে স্থানীয় চেয়ারম্যানকে খবর দিলে তিনি এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসে তাকে উদ্ধার করে।

উল্লেখ্য এর আগেও সদু মেস্তুরির তেমুহনীতে এ সকল বখাটে ছেলেরা মেয়েদেরকে উত্যক্ত করার বিষয়ে মাদ্রাসার পক্ষ থেকে হাতিয়া থানা এবং সাগরিয়া পুলিশ ফাঁড়িকে অভিহিত করার পর কয়েকবার অভিযান দেওয়া হয়েছে। অত্র মাদ্রাসায় প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়ালেখা করে। এরকমের ঘটনায় এলাকার ছাত্রী ও অভিভাবক মহলে উদ্বেগ বিরাজ করছে। অভিভাবকগণ কিভাবে নিশ্চিন্তে তাদের মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে?

হাতিয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) জিসান আহমেদ জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা একটি মামলা দায়ের করেন। ২ আসামী পলাতক থাকলেও ৩নং আসামীকে আটক করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের তৎপরতা অব্যহত রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক