ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নাটোরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

নাটোরের লালপুরে মাইক্রো ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, দুপুর ৪:২৮ সময়
নাটোরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু ছবি : সংগৃহীত
নাটোরের লালপুরে মাইক্রো ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে চিকিৎসার জন্য বাঘায় যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ্য মেয়েকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন।

এসময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় পৌঁছালে লালপুর থেকে আসা একটি মাইক্রো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রো গাড়িকে আটক করে।

ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রো গাড়ি আটক করে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক