ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

‘পিস্তল’ নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দুই যুবক আটক

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১২:২১ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৪, দুপুর ১২:২১ সময়
‘পিস্তল’ নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, দুই যুবক আটক ছবি : সংগৃহীত
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দুই যুবককে পিস্তলসহ দেখতে পেয়ে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত নেতাকর্মীরা। রবিবার (৭ জুলাই) রাত দশটার দিকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকা ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- তানভীর আহমেদ তপু ও নিহাল আহমেদ ললাট। তাদের দুজনের বাড়ি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলায়।

জানা গেছে, ওই দুই যুবকের একজনের প্যান্টের পেছনে রাখা ছিল পিস্তল। লিটন নামে এক আওয়ামী লীগ কর্মীর নজরে আসে পিস্তলের মতো কিছু একটা। এ সময় অন্য নেতাকর্মীরা দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

ধর্মমন্ত্রী তখন ডাকবাংলোতে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে ইসলামপুর থানা পুলিশের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়।

ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার জানান, দুই যুবক ধর্মমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যাওয়ার সময় জুতা পড়তে গেলে তাদের একজনের পেছনে রিভলবার সদৃশ কিছু দেখতে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশে খবর দেয়। এ সময় দুই যুবককে আটক করে থানায় আনা হয়। আটকের সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি সুমন তালুকদার।

এ বিষয়ে জানতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে ফোন দিলে ফোনটি রিসিভ হয়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ