ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি পুতিনের

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য রুশ প্রতিরক্ষা
  • আপলোড সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ১৮ জুলাই ২০২৩, দুপুর ১০:২৫ সময়
কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি পুতিনের ছবি : সংগৃহীত

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি। খবর আরটি।

সোমবার (১৭ জুলাই) ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী কার্চ সেতুতে নৌড্রোনের মাধ্যমে হামলা চালায় ইউক্রেন। এতে রুশ এক দম্পতি নিহত এবং তাদের মেয়ে আহত হন।

সোমবার রুশ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘এটা কিয়েভ সরকারের আরেকটি সন্ত্রাসী হামলা। সামরিক দিক থেকে এ হামলার কোনো মূল্য নেই। কেননা এই সেতু সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য আর ব্যবহার করা হয় না। এটা একটি নৃশংস হামলা। এতে শুধু নিরপরাধ মানুষ হতাহত হয়েছে। 

তিনি বলেন, ‘মস্কো এই হামলার কঠোর প্রতিশোধ নেবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে এই ধরনের ব্যবস্থার জন্য প্রয়োজনীয় প্রস্তাব তৈরি করছে।’

একই সঙ্গে সেতু ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নতকরণে সুনির্দিষ্ট প্রস্তাবের জন্য আমি অপেক্ষা করছি।’

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন ছেড়ে রাশিয়ার সঙ্গে যোগ দেয়। এরপর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে উপদ্বীপটিকে যুক্ত করতে ২০১৮ সালে ১৯ কিলোমিটারের এই সেতুটি চালু করা হয়।

এর আগে ২০২২ সালের অক্টোবরে এই সেতুতে ট্রাক বোমা হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন। প্রথমে এ হামলার স্বীকার না করলেও পরবর্তীতে দায় স্বীকার করে ইউক্রেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ