ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

রাজধানীর শাহবাগে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। তবে হামলাকারীরা কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৮:৩১ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৮:৩১ সময়
শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগে সময় টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। তবে হামলাকারীরা কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী কি না তা উল্লেখ করা হয়নি। মামলার আসামি বলা হয়েছে ‘অজ্ঞাতদের’।

শনিবার (১৩ জুলাই) শাহবাগ থানায় মামলাটি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।

মামলার এজাহারে অপরাধী হিসেবে ‘অজ্ঞাতনামা অনেক সংখ্যক বিবাদী’র বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আন্দোলনকারীরা বলে ‘সময় টিভির ক্যামেরা ধর শালাকে’ এরপর আন্দোলনকারীরা সাংবাদিক ত্বোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকে, যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ সময় আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করে ও সাংবাদিক তামিমের মাথার পরিহিত হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। এছাড়া সাংবাদিক তামিম ও সুমনকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি প্রদান করে আন্দোলনকারীরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার