ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

হতে পারে সাইবার হামলা, আইফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা

সাইবার হামলার আশঙ্কায় সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। পেগাসাসের মতো ক্ষতিকর ‘মার্সেনারি’ স্পাইওয়্যারের
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৫৫ সময়
হতে পারে সাইবার হামলা, আইফোন ব্যবহারকারীদের সতর্কবার্তা ছবি : সংগৃহীত
সাইবার হামলার আশঙ্কায় সব আইফোন ব্যবহারকারীর জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে অ্যাপল। পেগাসাসের মতো ক্ষতিকর ‘মার্সেনারি’ স্পাইওয়্যারের (আড়ি পাততে সক্ষম অ্যাপ) মাধ্যমে এ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

অ্যাপলের সাপোর্ট পেজে বলা হয়, আপনিও মার্সেনারি স্পাইওয়্যার আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারেন। এর মাধ্যমে সাইবার অপরাধীরা দূর থেকেই ব্যবহারকারীর অ্যাপল আইডিতে প্রবেশ করে আইফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যাপল জানিয়েছে, যেসব সাইবার অপরাধী পেগাসাসের মতো স্পাইওয়্যার ব্যবহার করে তারাই মূলত মার্সেনারি স্পাইওয়্যার হামলা চালাচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে অ্যাপলের কর্মকর্তারা বলছেন, কবে এ হামলা হতে পারে, এমন কোনো সম্ভাব্য সময় জানানো হয়নি। অর্থাৎ সতর্কবার্তা ছাড়াই আইফোন ব্যবহারকারী এ হামলার শিকার হতে পারেন।
 
বিশ্বব্যাপী নাগরিক সমাজ এবং বিরোধী দলের ক্ষতিগ্রস্তদের লক্ষ্য করে পেগাসাসের বিস্তারের দীর্ঘ ধারাবাহিকতার মধ্যে সর্বশেষ হামলাগুলো সাম্প্রতিকতম হামলা। হাঙ্গেরি, গ্রিস, পোল্যান্ড, স্পেন, মেক্সিকো, ভারত এবং অন্যান্য দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে পেগাসাসের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করেছে।

স্পাইওয়্যার এমনই একটি অ্যাপ, যা ফোনের তথ্য চুরি করে হ্যাকারের কাছে পাঠাতে পারে। এর সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করে থাকে সাইবার অপরাধীসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস