ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’

নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। রোববার সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫২ সময়
নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’

নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। রোববার সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের সময় নেইমারের বাড়ানো হাত এড়িয়ে যান মেন্দেস। নেইমার হাত বাড়িয়ে দিলেও করমর্দন না করেই চলে যান ভাস্কোর এই মিডফিল্ডার। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি। গ্যালারিতেও ছিল উত্তেজনা। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখের মাস্ক পরে তাকে বিদ্রূপ করেন।


মেন্দেসের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু জোতা আমানসিও। তিনি তার বক্তব্যে ইঙ্গিত দেন, বড় তারকারা সাধারণত সহজ-সরল থাকলেও তুলনামূলক কম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যেই অহংকার বেশি দেখা যায়। নেইমার ও মেন্দেসের দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। এর শুরু ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। ওই ম্যাচে মেন্দেসের ভয়ংকর ট্যাকেলে গুরুতর চোট পান নেইমার। ট্যাকেলের পর মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরে নেইমারের কাছে ক্ষমাও চান।


তবে ঘটনাটি নেইমার ও তার পরিবারের মনে গভীর প্রভাব ফেলে। নেইমারের বাবা নেইমার সিনিয়রও তখন মেন্দেসের ট্যাকেলের তীব্র সমালোচনা করেছিলেন। চলতি বছর দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো উত্তেজনা আবার সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউলে ক্ষুব্ধ হয়ে তার মুখোমুখি হন নেইমার। একপর্যায়ে মেন্দেসের স্পর্শে মাটিতে পড়ে যান তিনি। পরে দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়।


এমনকি বিরতির সময় ড্রেসিংরুমের টানেলেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে। ম্যাচ শেষে মেন্দেসকে নিয়ে আরও কড়া মন্তব্য করেন নেইমার। তার অভিযোগ, মেন্দেস সবসময় ঝামেলা শুরু করতে চান এবং নিজেকে অতিরিক্ত শক্তিশালী দেখানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে সরাসরি ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন নেইমার। আর এবার ম্যাচ শুরুর আগে করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনায় সেই পুরোনো দ্বন্দ্বই আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা