ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কোটা আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার

কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালালে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ২:৪৬ সময়
কোটা আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত
কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালালে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে; সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।

কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। নেওয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা।

ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে, ডানে বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিংসহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, মিছিল ঘিরে জঙ্গি আক্রমণের বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু দাহ্যসহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে তল্লাশি চালানোর কথা বলেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার