ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মিরপুর ১০ নম্বরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বেসরকারি
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৪, দুপুর ২:২৫ সময়
মিরপুর ১০ নম্বরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ছবি : সংগৃহীত

চলমান কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) ও বাংলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকে। রাস্তা অবরোধের ফলে মিরপুর-১০ নম্বর গোল চত্বরকে ঘিরে থাকা সবগুলো সড়কে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। অনেক যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা গেছে।

 জানা গেছে, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী বেলা ১২টার পর থেকে গোল চত্বরে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে। তাদের রাস্তা অবরোধের কারণে মিরপুর ১০ নম্বর এলাকায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, বিউবিটির ও বাংলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে রাস্তা অবরোধ করেছে মিরপুর ১০ নম্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন রয়েছে। এই মুহূর্তে মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?