ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

কারফিউতে যখন চলবে দূরপাল্লার বাস

গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ চলছে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৪০ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ১১:৪০ সময়
কারফিউতে যখন চলবে দূরপাল্লার বাস ছবি : সংগৃহীত
গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ চলছে। গত রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানানো হয়েছে।

এ সময়ে দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

অভ্যন্তরীণ রুটের বাসের বিষয়ে বলা হয়েছে, কোম্পানিগুলো চাইলে কারফিউর নিয়ম মেনে চালাতে পারবে।

এদিকে টানা তিন দিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে চালু হচ্ছে সরকারি ও বেসরকারি সব অফিস। এদিকে আজ ও বৃহস্পতিবার ( ২৪ ও ২৫ জুলাই) ব্যাংকের লেনদেন চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারা দেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।

এছাড়া, বুধ ও বৃহস্পতিবার আদালতের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপিল বিভাগ, হাইকোর্ট ও নিম্ন আদালতে বিচারকাজ চলবে।

আর কারফিউ শিথিলের সময় সারাদেশে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।

সংগঠনটি জানায়, বুধবার (২৪ জুলাই) ঢাকায় সব বিপণিবিতান খোলা থাকবে; তবে বেচাকেনা চলবে কারফিউর বিরতিতে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময় কারফিউ শিথিল থাকবে, সে সময়ে বিপণিবিতান খোলা থাকবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?