ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ফরিদপুরে ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামাত-বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫১ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৪, দুপুর ৪:৫১ সময়
ফরিদপুরে ধ্বংসযজ্ঞ রুখতে মাঠে না থাকাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছবি : সংগৃহীত
কোঠা বিরোধী আন্দোলনের নামে দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো জামাত-বিএনপিকে রুখতে মাঠে না থাকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে উস্কানী দাতাদের দল থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন ফরিদপুর আওয়ামী লীগের তৃণমুলের নেতারা।

শনিবার (২৭ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় এ দাবি জানান বক্তারা।

বক্তারা জানান, আওয়ামী লীগের দুর্দিনের সময় যে নেতারা মাঠে ছিলেন না তাদের দলে প্রয়োজন নেই। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা এসব নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামী লীগের সম্মেলন কক্ষে "শোকাবহ আগষ্ট মাসব্যাপী কর্মসুচী নির্ধারণ" উপলক্ষে আয়োজিত এ সভায় আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নেতাদের এ দাবির প্রতি সমর্থন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক অবিলম্বে এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সহ সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণা হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা