ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক মিরপুরে প্রাইভেট কার থেকে বিএনপি নেতাকে গুলি, আহত নারীসহ ২ এক দল জুলাইয়ের কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত: তথ্যমন্ত্রী ২০ টাকার টিকিটে ৩০ লাখ টাকা পাচ্ছেন কৃষক হানিফ মিয়া হাসপাতালে মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের: আইনমন্ত্রী গ্রিস উপকূল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

ফেনীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলায় আসামি দুই সহস্রাধিক

ফেনীতে বিএনপি'র পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
  • আপলোড সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ১৯ জুলাই ২০২৩, দুপুর ২:০ সময়
ফেনীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই মামলায় আসামি দুই সহস্রাধিক ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ফেনীতে বিএনপি'র পদযাত্রাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৯ জুলাই)  ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) হায়াত উল্লাহ বাদী হয়ে বিস্ফোরক আইন ও পুলিশের কর্তব্যরত কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুটি দায়ের করেন।  

উভয় মামলায় ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিএনপি-যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় ৮৮ জনের নাম উল্লেখ করে দেড় থেকে  ২ হাজার ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়।
 
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বিএনপির পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবীতে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অন্তত ২০ হাজার নেতাকর্মী শহরের ট্রাংক রোড়স্থ দাউদপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে পদযাত্রা শুরু হয়। পদ যাত্রাটি শহরের জিরোপয়েন্টে এলে পুলিশ শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে ঘুরিয়ে দেয়। পরে পদযাত্রাটি ওই সড়কের ইসলামপুর রোড়ের মাথায় পৌঁছলে পুলিশের আরেকটি দল  জেলা বিএনপির মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পুলিশ বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল ও গুলির বিকট শব্দে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে। 

খবর পেয়ে শহরের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়ার চেস্টা করলে পুলিশ তাদেরকে থামিয়ে দেয়। 
ঘটনার পর বিএনপির দাবি, সংঘর্ষে তাদের ২'শরও বেশি নেতা-কর্মী আহত হয়েছে। 

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, পদযাত্রা নিয়ে যাওয়ার সময় ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ করে তাদের ইটপাটকেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এসময় নেতাকর্মীরাও ক্ষেপে উঠে। সংঘর্ষ বেঁধে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান