ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

অ্যালবার্ট আইনস্টাইনের চিঠি নিলামে

ধর্ম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে তুলছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৩, সকাল ৮:১৯ সময়
  • আপডেট সময় : ২২ জুলাই ২০২৩, সকাল ৮:১৯ সময়
অ্যালবার্ট আইনস্টাইনের চিঠি নিলামে ছবি : অনলাইন

ধর্ম সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের নিজের হাতে লেখা একটি চিঠি নিলামে তুলছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। এতে বিজ্ঞানে ঈশ্বরের ব্যাখ্যা কী? অ্যালবার্ট আইনস্টাইন কি ঈশ্বরে বিশ্বাস করতেন? এসব বিষয়ে চিঠি লিখেছিলেন তিনি।

শনিবার (২২ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্ক চিঠি লিখেছিলেন আইনস্টাইনকে। জানতে চেয়েছিলেন আধুনিক পদার্থবিদ্যার জনক কি ঈশ্বরে বিশ্বাস করেন? তিনি কি মনে করেন, ঈশ্বর বা কোনও সর্বোচ্চ শক্তি এই বিশ্ব সৃষ্টি করেছেন? মার্থাকে উত্তর দিয়েছিলেন আইনস্টাইন।

তার লেখা সেই চিঠি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’। ১ লাখ ২৫ হাজার ডলার থেকে নিলাম শুরু হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

এত দিন মার্থার এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল আইনস্টাইনের চিঠি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন- ‘ধর্মগ্রন্থে লেখা কাহিনিগুলিকে যত দিন আক্ষরিক অর্থে নেওয়া হবে, সাধারণ মানুষ কী বিশ্বাস করবেন, সেটা প্রত্যাশিতই।’ তিনি আরও লিখেছিলেন, ‘যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকি হিসেবে ব্যাখ্যা করেন, তা হলে কিন্তু আর পরিষ্কার নয়, ঈশ্বরকে কোনও মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না।’

আইনস্টাইন লিখেছিলেন, ‘সে ক্ষেত্রে এটা বোঝা কঠিন, বিশ্বাসের আঁকড় কতটুকু পড়ে থাকে। আমি মনে করি, যে ব্যক্তি মোটামুটি বিজ্ঞানমনস্ক, তার কাছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির পিছনের ধর্মের ব্যাখ্যা যুক্তিগ্রাহ্য নয়। কারণ তিনি সবেতেই বিজ্ঞানের যুক্তি খোঁজেন।’

জার্মানিতে অ্যাডল্ফ হিটলার ক্ষমতায় আসার পর ১৯৩৩ সালে আমেরিকায় পালিয়ে এসেছিলেন আইনস্টাইন। জার্মান থেকে বেরিয়ে প্রথমে বেলজিয়ামে ছিলেন। তার পরে ছ’সপ্তাহ ব্রিটেনে থাকেন। শেষে আমেরিকায় চলে আসেন। এক দশক আমেরিকার নাগরিক ছিলেন আইনস্টাইন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ