ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত : ওবায়দুল কাদের

ক্ষমতার জন্য বিএনপি বেসামাল হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, দুপুর ৪:২৮ সময়
দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত : ওবায়দুল কাদের ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ক্ষমতার জন্য বিএনপি বেসামাল হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। ক্ষমতায় গেলে তারা গণতন্ত্র গিলে খাবে।

রোববার (২৩ জুলাই) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল লোকটা সজ্জন কিন্তু কথাবার্তা যখন বলেন তখন বেশি বেসামাল। তিনি একজন কলেজের শিক্ষক হয়ে এত মিথ্যা কথা বলতে পারেন, এত গালাগাল আর নোংরা কথা বলতে পারেন ভাবতেও অবাক লাগে।

তিনি বলেন, ২০০৮ সালে মির্জা ফখরুল ও তার নেত্রী আওয়ামী লীগকে মাত্র ৩০টি আসন দিয়েছিল। কিন্তু নির্বাচনে দেখা গেল বিএনপিই ৩০টি আসন পেয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবার যে কী হবে তা জানি না। তবে তারা (বিএনপি) আরও বেপরোয়া হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে। বিদেশিদের কাছে নালিশ করতে করতে কিছুই আর বাকি নেই।

তিনি বলেন, বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। এখন আর নালিশে কাজ হয় না। ক্ষমতার জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। তাদের এখন প্রধান লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক