ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন হিরো আলম

হিরো আলম ইস্যু নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ভোটের দিন পুলিশকে না জানিয়ে
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৩, বিকাল ৫:৫৪ সময়
ডিএমপি কমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন হিরো আলম ছবি : সংগৃহীত

হিরো আলম ইস্যু নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ভোটের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সেই সুযোগে দুষ্কৃতকারীরা তার ওপর হামলা করে।

পুলিশ কমিশনারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ ভেতরে আসেনি। আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাব। আপনি আমাকে নিরাপত্তা দেবেন।

রোববার (২৩ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন প্রতিক্রিয়া জানান।

হিরো আলম বলেন, ডিএমপি কমিশনার বলেছেন, আমি একই কেন্দ্রে নাকি দুবার গিয়েছিলাম। কিন্তু আমি তাকে (ডিএমপি কমিশনার) বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, আমি একই কেন্দ্রে দুবার গেছি কিনা।

তিনি আরও বলেন, যখন তারা আমার ওপর আক্রমণ করে, তখন উচিত ছিল তাদের বের করে দেওয়া। আমাকে নিরাপত্তা দেওয়া, অথচ পুলিশ তা করেনি।

আমাকে যখন মারধর করছিল তখন বাইরে বিজিবি ছিল। আমি জীবন বাঁচাতে বিজিবির কাছে গেলাম, একটা লোকও গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে ডিএমপি কমিশনারের বক্তব্য দুঃখজনক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প