ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পাশে চাইলেন স্পিকার

বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে আগামী দিনেও যুক্তরাষ্ট্র পাশে থাকবে প্রত্যাশা করে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন,
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৮:১৮ সময়
ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পাশে চাইলেন স্পিকার ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগী হিসেবে আগামী দিনেও যুক্তরাষ্ট্র পাশে থাকবে প্রত্যাশা করে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, দুদেশের স্বাধীনতার ভিত্তি একই আদর্শের উপর প্রতিষ্ঠিত। দুই দেশই গণতন্ত্র, সমতা, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারকে অগ্রাধিকার দেয়।

রোববার (২৩ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার যুক্তরাষ্ট্র সরকার ও দেশটির জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট ও উন্নত বাংলাদেশ হওয়ার লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীরা পাশে থাকবে।

অনুষ্ঠানের শুরুতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছে একই ধরনের আদর্শ। দুদেশেরই স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ভোট দিয়ে সরকার নির্বাচনের সুযোগ। তিনি গত ৫০ বছরে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সরকার দলীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলটির নেতা জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মতিউর রহমান আকন্দ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরসহ বিভিন্ন রাজনীতিক, দেশি-বিদেশি কূটনীতিক, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। ঢাকার মার্কিন দূতাবাস গতকাল দিবসটি উদযাপন করে। অনুষ্ঠানস্থলে বিশেষ ফটো প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অবদানও তুলে ধরা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ