ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

টেকসই প্রকৌশল উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন শুরু

টেকসই প্রকৌশল উন্নয়ন নিয়ে গাজীপুরে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, সকাল ৯:৪৪ সময়
টেকসই প্রকৌশল উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলন শুরু ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

টেকসই প্রকৌশল উন্নয়ন নিয়ে গাজীপুরে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে দুদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। 

তিনি বলেন,টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এই দুই অনুষঙ্গের ব্যবহার যত বাড়বে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা বাংলাদেশের জন্য তত সহজ হবে।

প্রফেসর মো. শওকত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ । অনুষ্ঠানে খাদ্য, পানি, বায়ুসহ প্রাকৃতিক শক্তির সুষ্ঠু ব্যবহার,  কলাকৌশল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটির  অধ্যাপক রইস উদ্দিন খান, দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির   প্রফেসর অতুল কুমার মিত্রতাল, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব এডিলেডের প্রফেসর ক্রিষ্টিয়ান বির্জার। অনুষ্ঠানে দেশী বিদেশী ডেলিগেট, শিক্ষার্থী, শিক্ষক, গবেষকরা অংশ নেন।

টেকসই উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিশুদ্ধ পানির ওপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক