ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ

নাটোরে মিঠুন আলী নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও ৩
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৩, সকাল ৯:২০ সময়
নাটোরে যুবলীগ নেতার কব্জি কেটে নিল প্রতিপক্ষ ছবি : সংগৃহীত

নাটোরে মিঠুন আলী নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ডান হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনার খবর পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে।

জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী বলেন, দুপক্ষের আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের লোকজন শিমুল গ্রুপের পৌরসভার ৩ ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি মিঠুন আলীর ডান হাতের কবজি কেটে নিয়েছে।

নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহরিয়ার বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকায় নিয়ে যেতে বলেছি।

জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী বলেন, কিছুদিন আগে শরিফুল ইসলাম রমজান গ্রুপের নেতা নান্নু শেখকে কুপিয়েছিল এমপি শফিকুল ইসলাম শিমুলের লোকজন। সে ঘটনার জেরে নান্নু শেখের লোকজন মিঠুনের হাত কেটেছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততাকে দায়ী করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, কিছুদিন আগে জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নান্নু শেখকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সেই মামলায় মিঠুন অভিযুক্ত আসামি। ওই মামলায় যদি পুলিশ আসামিদের আইনের আওতায় আনত তাহলে আজকের এমন ঘটনা হয়তো ঘটত না।

গ্রুপিংয়ের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি কোনো গ্রুপ করি না। আওয়ামী লীগের সব লোকই আমার। তবে আমরা চাই, সঠিক তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক