ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

মণিপুরে নারীকে যৌন নিপীড়নের সময় ক্যামেরায় ধরা বিএসএফ সদস্য

মনিপুরের ইম্ফলে এক নারীকে যৌন নিপীড়নের সময় মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের এক
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৪:১৬ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৩, দুপুর ৪:১৬ সময়
মণিপুরে নারীকে যৌন নিপীড়নের সময় ক্যামেরায় ধরা বিএসএফ সদস্য ছবি : সংগৃহীত

মনিপুরের ইম্ফলে এক নারীকে যৌন নিপীড়নের সময় মুদি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের এক সদস্য। তাকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

আটক সতীশ প্রসাদকে বিএসফের হেড কন্সটেবল। তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটক রেখেছে বলে এনডিটিভি খবর দিয়েছে। 

গত সপ্তাহে জাতিগত সহিংসতায় জর্জরিত মণিপুরে এই ঘটনা ঘটে। দোকানের ভেতর থাকা সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, রাইফেলসহ ইউনিফর্ম পরা একজন ব্যক্তি ভুক্তভোগী নারীর গায়ে হাত দিচ্ছেন।

এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এনডিটিভি বলছে, ‘গত ২০ জুলাই, ইম্ফলের এক পেট্রোল পাম্পের কাছে এক দোকানে এই ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে হেড কন্সটেবল সতীশ প্রসাদকে চিহ্নিত করা হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছ কর্তৃপক্ষ। তারা বলে, সতীশকে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। 

গত সপ্তাহে মণিপুরের থৌবালে দুই নারীকে সংবদ্ধ ধর্ষণের পর বিবস্ত্র করে হাঁটানোর ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সে ঘটনার মামলায় পুলিশ একজন কিশোরসহ ৭ জনকে আটক করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?