ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’ জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী ‘জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত’ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে অবাক হবো: সাকিব আল হাসান ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তনের গুঞ্জন, সিদ্ধান্তে অটল ফিফা ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী

বিক্ষোভের নামে কোরআন পোড়ানো নিষিদ্ধের কথা ভাবছে সুইডেন ও ডেনমার্ক

প্রতিবাদ বা বিক্ষোভের নামে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে
  • আপলোড সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ১:৫৪ সময়
  • আপডেট সময় : ৩১ জুলাই ২০২৩, দুপুর ২:১২ সময়
বিক্ষোভের নামে কোরআন পোড়ানো নিষিদ্ধের কথা ভাবছে সুইডেন ও ডেনমার্ক ছবি : সংগৃহীত

প্রতিবাদ বা বিক্ষোভের নামে পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে ডেনমার্ক। মূলত নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে এই এমন পদক্ষেপের কথা ভাবছে দেশটি। এছাড়া একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সুইডেনও। সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের বিক্ষোভ চরমপন্থিদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে। আর তাই দূতাবাসের বাইরে বিক্ষোভসহ কিছু পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করার আইনি উপায় খতিয়ে দেখছে কোপেনহেগেন।

এছাড়া সুইডেনের প্রধানমন্ত্রীও বলেছেন, তাদের দেশেও একই ধরনের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

বিবিসি বলছে, ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিশেষভাবে স্বীকার করে নেওয়া হয়েছে যে, এই ধরনের বিতর্কিত প্রতিবাদ ও বিক্ষোভ ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতির ওপর প্রভাব ফেলেছে। এসময় বিক্ষোভের নামে ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনায় ইতোপূর্বে সরকারের নিন্দা জানানোর ঘটনাও এখানে পুনরাবৃত্তি করা হয়।

এমনকি এই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের বিক্ষোভগুলো এমন একটি স্তরে পৌঁছে গেছে, যেখানে বিশ্বের বহু দেশ বা অংশে ডেনমার্ককে এমন ‘একটি দেশ হিসাবে দেখা হচ্ছে যা অন্যান্য দেশের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের অবমাননা করে এবং অবমাননার কাজেও সহায়তা করে’।

এদিকে পৃথক এক বিবৃতিতে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ডেনমার্কের মতো সুইডেনেও ইতোমধ্যেই একই প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে তিনি ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলেও নিশ্চিত করেছেন ক্রিস্টারসন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

মাথা নত করে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ