ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

৩১ শিক্ষার্থী গ্রেপ্তারে দুপুরে বুয়েটে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের তাহিরপুরে ৩১ বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করবেন অভিভাবকরা।মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ৩টার দিকে
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫০ সময়
৩১ শিক্ষার্থী গ্রেপ্তারে দুপুরে বুয়েটে সংবাদ সম্মেলন ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

সুনামগঞ্জের তাহিরপুরে ৩১ বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জন গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করবেন অভিভাবকরা।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ৩টার দিকে বুয়েটের শহীদ মিনারে এই সংবাদ সম্মেলন করা হবে বলে অভিভাবক সূত্রে জানা গেছে।

এর আগে সোমবার (৩১ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩১ বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করে স্থানীয় থানা পুলিশ। এ সময় দুই নৌকাচালককেও আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা রুজু করেন। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কারাগারে পাঠানো বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতিসাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। এতে নেতৃত্বে দেন বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমালবিষয়ক সম্পাদক আফিফ আনোয়ার।

এতে আরও বলা হয়, তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের কাছ থেকে তল্লাশি করে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্ক্রিনশর্টের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথীদের পাঠযোগ্য কোরআন ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত স্ক্রিনশর্টের কাগজপত্র জব্দ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ