ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে বললেন প্রধানমন্ত্রী ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ জীবনেও করিনি’ ‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জেনারেলসহ নিহত ১৪ সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা ‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ভারতে ভেজাল মদ পানে ১৯ প্রাণহানি, গ্রেপ্তার ১৯ স্কালোনিকে নিয়ে ভক্তদের সুখবর দিলো আর্জেন্টিনা ‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১ আগস্ট)
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, সকাল ৯:২৫ সময়
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা ছবি : সংগৃহীত

অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা সুন্দরবনের আগুনজালা নামক স্থানে মালামালসহ জেলেদের আটক করে।

এ সময় জেলেদের ব্যবহৃত ৫০ লাখ টাকা মূল্যের ১টি ফিশিং ট্রলার, মাছ ও জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

আটক সাত জেলে হলেন- পাইকগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে মজিদ সরদার, সুনিল বিশ্বাসের ছেলে সোনা বিশ্বাস ও সুশান্ত বিশ্বাস, বাগেরহাট সদর এলাকার সুলতান হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার, খুলনা সদরের করিম গাজীর ছেলে আক্কাছ ও জামির হোসেন ও রহিম গাজীর ছেলে বাচ্চু গাজী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটকের পর বন আইনে (সিওআর) ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প