ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলটির কেন্দ্রীয়
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৭ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৩, দুপুর ১:৭ সময়
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টায় কার্যালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এ উপলক্ষে সকালে কার্যালয়ে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানা যায়, নির্বাচনের পরিবেশ দেখতে আগামী অক্টোবরে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের প্রি-অ্যাসেসমেন্ট টিম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?