ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী

অবশেষে লোকসভার সদস্যপদ ফিরে পেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে
  • আপলোড সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ৭ আগস্ট ২০২৩, দুপুর ১১:৫০ সময়
লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী ছবি : সংগৃহীত

অবশেষে লোকসভার সদস্যপদ ফিরে পেলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে সাজা স্থগিতের দুদিন পর লোকসভার সদস্যপদ ফিরে পেলেন তিনি। খবর এনডিটিভির।

সোমবার (৭ আগস্ট) ভারতের লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে রাহুল গান্ধীকে।

ভারতের পার্লামেন্ট এক নোটিশের মাধ্যমে আজ সোমবার রাহুল গান্ধীর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে আরোপিত শাস্তির ওপর স্থগিতাদেশ দেওয়ার সময় মন্তব্য করেন, রাহুল গান্ধীর বক্তব্য 'রুচিকর' না হলেও তাকে পার্লামেন্ট থেকে অযোগ্য ঘোষণা করা হলে তার এলাকার ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। বিচারিক আদালতের বিচারক এই মামলার শাস্তি হিসেবে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। পর্যবেক্ষণ মতে, কারাদণ্ডের পরিমাণ ১ দিন কম হলেও তিনি এমপি হওয়ার যোগ্যতা হারাতেন না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় চলতি বছরের মার্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাতের একটি আদালত।

২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে রাহুল গান্ধী বলেন, 'এটা কীভাবে সম্ভব যে সব চোরদেরই নামের শেষে মোদি রয়েছে?' ফৌজদারি মামলায় সাজা পাওয়ায় রাহুল গান্ধী লোকসভার সদস্য পদে বহাল থাকার যোগ্যতা হারান। দিল্লির সরকারি বাসভবনও ছাড়তে হয় তাকে। ওই রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে গত শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতের বেঞ্চ স্থগিতাদেশ দেয়। এই স্থগিতাদেশের ফলেই লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প