ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে তৈরি বিতর্কের অবসান প্রধানমন্ত্রীর সফর ঘিরে তড়িঘড়ি সংস্কার, ৭ দিনও টিকল না সড়ক ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০০ সাদামাটা ‘শিউলি সন্ধ্যা’য় পরীমণির জন্মদিন উদযাপন চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা সন্তানের পাশের রুমেই পড়ে ছিল মায়ের মরদেহ, তীব্র দুর্গন্ধ ছড়ালে উদ্ধার করে পুলিশ এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেললো আর্সেনাল ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের লাশ দাফন রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাহুল গান্ধীকে বিয়ে করতে চান শার্লিন চোপড়া

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। তবে
  • আপলোড সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ৮ আগস্ট ২০২৩, দুপুর ২:৫৯ সময়
রাহুল গান্ধীকে বিয়ে করতে চান শার্লিন চোপড়া অভিনেত্রী শার্লিন চোপড়া । ছবি : সংগৃহীত

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। তবে রাহুলকে বিয়ে করার জন্য শর্তও দিয়েছেন তিনি। সম্প্রতি সাংসদ পদ হারানোর পর ফের সেই আসন ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এরপরই নিয়মিত বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। 

এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় একটি কালো মিনি স্কার্ট সঙ্গে হালকা গোলাপী স্লিভলেস টপে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন শার্লিন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি হবেন?

এর জবাবে অভিনেত্রী বলেন, আমি অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। তবে এক্ষেত্রে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে, বিয়ের পর কোনো পদবী পরিবর্তন করা যাবে না।

 প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে ফের পর্দায় ফিরছেন শার্লিন। অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাঝে কিডনীর জটিলতার কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা

টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা