ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসনির্ভর রাজনীতির অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস-সংকট

দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চোখের
  • আপলোড সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৯ আগস্ট ২০২৩, দুপুর ২:৪২ সময়
দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চোখের চিকিৎসার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বুধবার (৯ আগস্ট) সকালে পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরকালে এই নির্দেশনা দেন সরকার প্রধান। ঘর হস্তান্তরকালে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বক্তব্য দেন আশ্রয়ণের বাসিন্দারা। এসময় স্বামী পরিত্যক্তা দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগম বক্তব্য দেন।

তিনি বলেন, সংসারকালে রোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার চোখ নষ্ট হয়ে যায়। তখন তার স্বামী তাকে ও তার সন্তানকে রেখে অন্যত চলে যায়। পরে বাবার বাড়িতে আশ্রয় নেন। বাবা জায়গা জমি বিক্রি করেও চোখের চিকিৎসা শেষ করতে পারেনি।

এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চোখের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা। ঢাকা আই হসপিটালে খোঁজ নিতে বলেন। এসময় তার চিকিৎসার সকল ব্যবস্থা করার কথা জানান জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান।

অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে পাবনা প্রান্তে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্চের ডিআইজি আনিসুর রহমান, পাবনা জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার মুন্সি আকবর আলীসহ অনেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?