ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন, ভারতের আধার কার্ডসহ চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগজিনসহ রিভলবার উদ্ধার ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসনির্ভর রাজনীতির অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক পা ভাঙা খেলোয়াড় সুস্থ না হওয়া পর্যন্ত ফাউল করা ফুটবলার খেলতে পারবেন না বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সময়মতো পদক্ষেপ না নেওয়ার কারণে শিল্পে গ্যাস-সংকট ইরানে রাতভর মুহুর্মুহু হামলা যুক্তরাষ্ট্রের

ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম—আর সেই সম্পর্কের পরিণতি ঘটাতে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৬, দুপুর ২:১৩ সময়
ফেসবুকে প্রেম, মুসলিম হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম—আর সেই সম্পর্কের পরিণতি ঘটাতে হাজারো কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এক তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক। ঘটনাটি নেত্রকোনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জের এক কলেজছাত্রীর সঙ্গে প্রায় দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বিদেশি যুবকের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে দুই পরিবারকে বিষয়টি জানিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।


পরিবারের সম্মতি পাওয়ার পর গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওই যুবক। পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম গ্রহণ করেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মুসলিম রীতিতে বিয়ে করেন নববধূকে। কনের পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে বিদেশি পাত্রকে ঘিরে বিভিন্ন প্রতারণার ঘটনা সামনে আসায় তারা শুরু থেকেই সতর্ক ছিলেন। তাই বিয়ের আগে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করা হয়। বিদেশি যুবকের পরিচয়, পারিবারিক তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত হওয়ার পরই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


পরিবার জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে বিবাহোত্তর আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হবে। এরপর প্রয়োজনীয় ভিসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নববধূকে স্বামীর সঙ্গে চীনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে বিদেশি জামাইকে ঘিরে মোহনগঞ্জ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই স্থানীয় বাসিন্দারা নবদম্পতিকে দেখতে এবং তাদের সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।


স্থানীয়দের ভাষ্য, শুরুতে কিছুটা সংশয় থাকলেও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর বিয়ে সম্পন্ন হওয়ায় এখন সবাই নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি?