ঢাকা | |
সংবাদ শিরোনাম :
একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান! টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব, গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু নাটোরে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলা হবে: পর্যটনমন্ত্রী ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

নারায়নগঞ্জে ফ্ল্যাট বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয় জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ফ্ল্যাটের ভিতরে গ্যাস জমে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১২:১১ সময়
নারায়নগঞ্জে ফ্ল্যাট বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয় জন আহত নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের চিত্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ফ্ল্যাটের ভিতরে গ্যাস জমে থাকার কারনে এই বিস্ফোরণ হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

ফ্ল্যাটের ভেতর গ্যাস সিলিন্ডার ও তিতাস গ্যাসের লাইন দুটোই রয়েছে৷ কোন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে তদন্তের পর তা নিশ্চিত করে বলা যাবে৷”

আহতরা হলেন- হোসাইনী নগর এলাকার একটি হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার (২৫), ওই কারখানার কর্মী মো. রানা (৩০), তার স্ত্রী বিথী (১৮), তাদের শিশু সন্তান, ওই ভবনের ষষ্ঠ তলার বাসিন্দা ফল ব্যবসায়ী আবুল কালাম (৬০) এবং রুবেল (২৮)।

দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷ বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ভর্তি রোগীদের মধ্যে সবুজের শরীরের ৫৫ শতাংশ, রানার ১২ শতাংশ, বিথীর ৩৫ শতাংশ পুড়ে গেছে৷ তাদের সবার অবস্থা আশঙ্কাজনক৷

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া