ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ জুলাই আন্দোলনে স্বামী নিহত, স্ত্রী জবানবন্দি দেওয়ায় মেয়েকে ধর্ষণ করে আওয়ামী লীগ নেতারা তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৩, দুপুর ১২:৫৮ সময়
চিলিকে হারিয়ে ফাইনালে ব্রাজিল ছবি : সংগৃহীত
আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার সেমিফাইনালে স্বাগতিক চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-চিলি। যেখানে ব্রাজিল ৪-৩ গোলে হারায় চিলিকে।

এর আগে প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ে ৫-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নাম চূড়ান্ত করে। আর দ্বিতীয় সেমিফাইনাল থেকে ব্রাজিল ৪-৩ গোলে চিলিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’ তে ছিল ব্রাজিল। সেলেসাওরা নিজেদের চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।

রোববার (১৩ আগস্ট) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও প্যারাগুয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের