ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হজযাত্রী

২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩২,৫৮৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস, ঢাকা
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, দুপুর ১২:৪৫ সময়
সৌদিতে পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হজযাত্রী ছবি : সংগৃহীত
২০২৫ সালের হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৩২,৫৮৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস, ঢাকা সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৮০টি ফ্লাইটের মাধ্যমে এই হজযাত্রীরা মক্কায় গেছেন। এসব ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।

চলতি বছরে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ইতোমধ্যেই সৌদি আরব পৌঁছে গেছেন।

এদিকে সৌদি আরবে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন—রাজবাড়ীর মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের ফরিদুজ্জামান (৫৭) এবং পঞ্চগড়ের আল হামিদা বানু (৫৪)। হজ অফিস জানিয়েছে, তারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট দিয়ে, যেখানে ৩৯৮ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। এ পর্যন্ত বিমান বাংলাদেশ পরিচালনা করেছে ৩১টি, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস ৫টি ফ্লাইট।

চাঁদ দেখার ভিত্তিতে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে এবং তা শেষ হবে ১০ জুলাইয়ের মধ্যে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার