ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শাহজালাল বিমানবন্দরে গাড়ি চাপায় প্রাণ গেল বিমানকর্মীর

এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার গাড়ির চাপায় নিহত
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৩, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৩, সকাল ৯:৫৯ সময়
শাহজালাল বিমানবন্দরে গাড়ি চাপায় প্রাণ গেল বিমানকর্মীর ছবি : সংগৃহীত
এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার গাড়ির চাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার ১৬ আগস্ট রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় পদ্মা অয়েলের একটি গাড়ি চাপায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দামের বাড়ি জামালপুরের বক্সিগঞ্জে।

জানা যায়, বুধবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরে বে-৭ নম্বর এলাকায় ডিউটিরত অবস্থায় তাকে ধাক্কা দেয় পদ্মা অয়েল কোম্পানির বাউজার। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরার উইমেন’স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, চালকসহ পদ্মা ওয়েলের গাড়িটি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নেবেন।

এ বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া বলেন, রাত ১০টার দিকে আমরা এই দুর্ঘটনার সংবাদ পাই। পরে ঘটনাস্থল থেকে চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উত্তরার উইমেন’স মেডিকেল কলেজে আছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস