ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ছেলের হত্যার বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা নতুন ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনলো মেটা জমি বিক্রির টাকা লুকিয়ে মাটিতে পুঁতলেন, শেষ পর্যন্ত গেল উইপোকার পেটে নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এ নিয়ে জল্পনার কিছু নেই

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

দেশের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
  • আপলোড সময় : ১৪ মে ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৫, দুপুর ১০:৩৫ সময়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া
দেশের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র থমাস টমি পিগোট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে থমাস টমি পিগোট স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। তারা বাংলাদেশে একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একইসাথে সকলের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করে।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র অবগত আছে যে একটি বিশেষ ট্রাইব্যুনালে এই দল এবং এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।

থমাস টমি পিগোট বলেন, "আমরা বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের প্রতি তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই।"

অপর এক প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়ে তিনি বাংলাদেশ এবং দেশটির জনগণের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৫০ বছরের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং অন্তর্বর্তী সরকারের সাথে এই অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে