ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা: ফলাফল তোমার পরিচয় নয় দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ছেলের হত্যার বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা নতুন ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ আনলো মেটা জমি বিক্রির টাকা লুকিয়ে মাটিতে পুঁতলেন, শেষ পর্যন্ত গেল উইপোকার পেটে নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ, এ নিয়ে জল্পনার কিছু নেই

ছেলের হত্যার বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর সঙ্গে অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে।
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৬:১০ সময়
  • আপডেট সময় : ১১ আগস্ট ২০২৬, বিকাল ৬:১০ সময়
ছেলের হত্যার বিতর্কে শাবনূরকে নিয়ে ৩০ বছর পর ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহর সঙ্গে অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও গুঞ্জন রয়েছে। বিশেষ করে সালমান শাহর মৃত্যুর পর তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বারবার সামনে এসেছে। তবে এবার সেই পুরোনো বিতর্কে নতুন বক্তব্য দিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। সালমান শাহর মৃত্যুর ঘটনায় সম্প্রতি খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক নিয়েও মন্তব্য করেন নীলা চৌধুরী। তাঁর দাবি, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বরং শাবনূরকে নিজের বোনের মতোই দেখতেন সালমান।


নীলা চৌধুরীর ভাষ্য, শাবনূর সালমানের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। সালমানও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেন। যেহেতু সালমানের কোনো বোন ছিল না, তাই শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন। সালমান শাহর মৃত্যুর সঙ্গে শাবনূরের নাম জড়িয়ে নানা ধরনের আলোচনা থাকলেও নীলা চৌধুরীর বক্তব্যে সেই সম্পর্কের ভিন্ন একটি চিত্র সামনে এসেছে। তিনি দাবি করেছেন, শাবনূরের সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল না।


১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘তুমি আমার’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সালমান শাহ ও শাবনূরের জুটি পরবর্তী সময়ে ঢালিউডে ব্যাপক জনপ্রিয়তা পায়। একের পর এক ব্যবসাসফল সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়। মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে ১৪টি সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবনূর।


‘তুমি আমার’ দিয়ে শুরু হওয়া এই জুটি পরে ‘সুজন সখী’, ‘বিচার হবে’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। তাদের অভিনীত বেশিরভাগ সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্যবসায়িক সাফল্য অর্জন করে। ফলে পর্দার জনপ্রিয় এই জুটিকে ঘিরে পরবর্তী সময়ে নানা ধরনের ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।


তবে শাবনূর বরাবরই দাবি করে এসেছেন, সালমান শাহর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ভাই-বোনের মতো। এবার সালমানের মা নীলা চৌধুরীর বক্তব্যেও একই ধরনের দাবি উঠে আসায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সালমান শাহর মৃত্যুর ঘটনা এবং তাকে ঘিরে দীর্ঘদিনের নানা বিতর্কের মধ্যে তাঁর সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়ে নীলা চৌধুরীর এই মন্তব্য কতটা নতুন প্রশ্নের জন্ম দেয়, সেটিই এখন আলোচনার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে