ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগ, চক্রের ৪ নারী আটক ক্যাপ্টেনকে কুপিয়ে বিমান বিধ্বস্ত করতে চেয়েছিলেন কো-পাইলট: নেতানিয়াহু ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের— চরমোনাই পীর দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে সাড়ে ৬ লাখ শূন্য পদ, রয়েছে অপরচুনিটি কার্ডের সুবিধা ‘বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে’ বিসিএসের গেজেট থেকে বাদ পড়ার অভিযোগ বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন’

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলার সময় ছবিশিকারীদের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। বিশেষ করে নারী অভিনয়শিল্পীদের
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৮ সময়
‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন’

বলিউড তারকাদের ব্যক্তিগত মুহূর্তে ছবি তোলার সময় ছবিশিকারীদের আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। বিশেষ করে নারী অভিনয়শিল্পীদের অস্বস্তিকর ও আপত্তিকর কোণ থেকে ছবি তোলার প্রবণতা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খান। এবার একই বিষয়ে সরব হলেন প্রখ্যাত পরিচালক ও নৃত্যপরিচালক ফারাহ খান। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখতে পেয়ে কয়েকজন আলোকচিত্রী ছবি তুলতে এগিয়ে যান। তাদের দেখে ফারাহ জানতে চান, সেখানে আসার কারণ কী। ছবি তোলার অনুরোধ জানানো হলে তিনি স্পষ্ট করে দেন, কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিকর কোণ থেকে তার ছবি তোলা না হয়।


এ সময় সালমান খানের আগের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দিয়ে রসিকতার সুরে ফারাহ বলেন, সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে নিষেধ করেছেন। এরপর তিনি আলোকচিত্রীদের সামনে ঘুরে দাঁড়াতে বলেন। ফারাহ খানের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে তারকাদের ব্যক্তিগত পরিসর এবং ছবি তোলার সময় আলোকচিত্রীদের আচরণ।


এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে ছবিশিকারীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খান। নারী তারকাদের অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে—এমন ছবি ও বিশেষ করে পেছন দিক থেকে তোলা ছবির সমালোচনা করেন তিনি। সালমান বলেন, অনেক নারী অভিনয়শিল্পী এ ধরনের ছবি পছন্দ করেন না। সাই মাঞ্জরেকর ও নেহা ধুপিয়ার মতো তারকারাও এ ধরনের আচরণ নিয়ে অস্বস্তি বা প্রতিবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এমনকি নিজের পরিবারের নারী সদস্যের পেছন থেকেও এভাবে ছবি তোলা হয়েছে বলে অভিযোগ করেন সালমান।


তিনি আরও বলেন, নারী তারকাদের অস্বস্তিতে ফেলার মতো ছবি তোলা বন্ধ করা উচিত। এ ধরনের আচরণকে তিনি অত্যন্ত নিন্দনীয় বলেও মন্তব্য করেন। সালমানের সেই বক্তব্যের পর এবার ফারাহ খানের একই ধরনের সতর্কবার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে স্পষ্ট, তারকা বা সাধারণ মানুষ—কারও ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত পরিসর ও সম্মতির বিষয়টি গুরুত্বপূর্ণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ

‘ক্ষমতার গরমের আঁচ পড়েছে’, স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় শফিকুর রহমানের উদ্বেগ