ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ইশরাক হোসেনের মেয়র পদে শপথগ্রহণে বাধা নেই: হাইকোর্টের রিট খারিজ

ঢাকা, ২২ মে, ২০২৫ – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণে আর
  • আপলোড সময় : ২২ মে ২০২৫, দুপুর ১১:৫১ সময়
  • আপডেট সময় : ২২ মে ২০২৫, দুপুর ১১:৫১ সময়
ইশরাক হোসেনের মেয়র পদে শপথগ্রহণে বাধা নেই: হাইকোর্টের রিট খারিজ
ঢাকা, ২২ মে, ২০২৫ – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণে আর কোনো বাধা নেই। তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন আজ বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর আগে ২১ মে একই বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে এই রিট আবেদনটি করেন। আবেদনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়েছিল। একইসঙ্গে, তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চেয়েছিলেন আবেদনকারী।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসি'র নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

এদিকে, ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে নগর ভবন ও মৎস্য ভবনের সামনে তার সমর্থকরা অবস্থান নিয়েছিলেন। হাইকোর্টের আজকের রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথ উন্মুক্ত হলো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা