ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

সরকারি চাকরি সংশোধনী বাতিলে সচিবালয়ে স্মারকলিপি কর্মসূচি

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের আহ্বান জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
  • আপলোড সময় : ২৯ মে ২০২৫, দুপুর ৪:৭ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৫, দুপুর ৪:৭ সময়
সরকারি চাকরি সংশোধনী বাতিলে সচিবালয়ে স্মারকলিপি কর্মসূচি
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের আহ্বান জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এবার তাঁরা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী ধাপ তুলে ধরেন ঐক্য ফোরামের নেতারা— কো-চেয়ারম্যান বাদীউল কবীর, মুহা. নূরুল ইসলাম এবং কো-মহাসচিব নজরুল ইসলাম।

নেতৃবৃন্দ জানান, আগামী রোববার ও সোমবার পূর্বঘোষিত এক ঘণ্টার কর্মবিরতি স্থগিত রাখা হবে। তার পরিবর্তে রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ফাওজুল কবির খান এবং সৈয়দা রিজওয়ানা হাসান-এর নিকট স্মারকলিপি হস্তান্তর করা হবে। সোমবার স্মারকলিপি দেওয়া হবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম-এর কাছে। একইসঙ্গে মাঠপর্যায়ে সংস্থা ও অধিদপ্তরপ্রধানদের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেওয়া হবে।

ঐক্য ফোরামের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানে সরকারি সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে এবং আন্দোলনকারীরা “ভালো সংবাদ” আশা করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই কর্মচারীদের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং তারা ধারাবাহিকভাবে কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। অবশেষে গত রোববার সন্ধ্যায় সরকার আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটি জারি করে, যার প্রতিবাদে শনিবার থেকে সচিবালয়ের কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার