ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

উপকূলে অতিক্রম করতে শুরু করেছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়,
  • আপলোড সময় : ২৯ মে ২০২৫, বিকাল ৬:১৯ সময়
  • আপডেট সময় : ২৯ মে ২০২৫, বিকাল ৬:১৯ সময়
উপকূলে অতিক্রম করতে শুরু করেছে গভীর নিম্নচাপ, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করছে। সন্ধ্যার মধ্যে এটি পুরোপুরি স্থলভাগ অতিক্রম করতে পারে এবং ধীরে ধীরে শক্তি হারাবে।

এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরাসহ অন্তত ১৪টি জেলার চর ও দ্বীপাঞ্চলে ২ থেকে ৪ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার এবং তা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্র বিক্ষুব্ধ রয়েছে। উপকূলবর্তী জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার