ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় হিলারি

উত্তর পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ‘সম্ভাব্য বিপর্যয়কর’ ঘূর্ণিঝড় হিলারি। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৩, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৩, দুপুর ২:১৬ সময়
ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় হিলারি ঘূর্ণিঝড় হিলারি

উত্তর পশ্চিম মেক্সিকোর দিকে ধেয়ে আসছে ‘সম্ভাব্য বিপর্যয়কর’ ঘূর্ণিঝড় হিলারি। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্ণিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় শুক্রবার দেশটি প্রস্তুত বলে জানা গেছে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি) সতর্ক করে বলেছে, হিলারির কারনে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে। এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।
এদিকে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে। এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রোববার রাত নাগাদ ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প