ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই ক্লাবের চিঠি চালাচালি, আজ হচ্ছে না ফেডারেশন কাপের ফাইনাল সরকারের অতি সুশীলতা এবং বিএনপির ত্যাগীরা কোনঠাসা হুমায়ুন কবিরের জামিন: আসামিপক্ষের শুনানি শেষ শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, সিলেট-ময়মনসিংহে ভারী বর্ষণের শঙ্কা কোরবানির আগে গরু বেচা-কেনায় নিষেধাজ্ঞায় উত্তাল পশ্চিমবঙ্গ, জবাইতে লাগবে জন্মসনদ চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ ১৭ দিনে রেমিট্যান্স এল ২১৭ কোটি ডলার আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

মেসির গোলে ফাইনালে মায়ামির লিড

ধুঁকতে থাকা একটি দলের ভাগ্য বদলানোর জন্য যে একজনই যথেষ্ঠ তার প্রমাণ আবার দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫২ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৮:৫২ সময়
মেসির গোলে ফাইনালে মায়ামির লিড ছবি : সংগৃহীত
ধুঁকতে থাকা একটি দলের ভাগ্য বদলানোর জন্য যে একজনই যথেষ্ঠ তার প্রমাণ আবার দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার জাদুকরী খেলায় যেকোনো ম্যাচ মুহূর্তেই ঘুরে যেতে পারে। তারই প্রমাণ আরও একবার পাওয়া গেল লিগস কাপের ফাইনালে। শুরুতে চাপ সামলানো ইন্টার মায়ামিকে দারুণ এক গোলে এনে দিলেন লিড। মেসির গোলের লিড নিয়েই হাফ টাইমে গেছে মায়ামি।

রোববার (২০ আগস্ট) সকাল ৭টায় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। ম্যাচটিতে ২৩ মিনিটে মায়ামিকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন মেসি। এরপর দুই দলই গোলের চেষ্টা চালিয়ে গেলেও সফল হয়নি কেউই।

ম্যাচে শুরু থেকেই মায়ামিকে চাপে রাখার চেষ্টা করছিল নাশভিল। বেশ কয়েকটি গোলের সহজ সুযোগও পায় তারা। তবে কাজে লাগাতে পারেনি সুযোগগুলো। জবাবে মায়ামির কয়েকটি আক্রমণের চেষ্টা চালিয়েছে। সফল আক্রমণটি আসে বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে। কারণ মেসি যেখানে রয়েছে, সেখানে ম্যাচের গতিপথ মুহূর্তেই বদলে যাবে এটিই স্বাভাবিক। খেলার ২৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে নাশভিলের জালের নিদ্রায় ব্যাঘাত ঘটান মেসি।

নিজের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারে ফাইনালে এটি মেসির ৩৭তম গোল। ফাইনাল ম্যাচে এই গোলের মাধ্যমে মেসির গোলসংখ্যাা দাঁড়াল ১০টিতে। সেই সঙ্গে পরপর সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। তার এমন জাদুকরী পারফরমেন্সে বুঁদ হয়ে রয়েছে গোটা ফুটবল দুনিয়া। আর যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে ফুটবলের নবজোয়ার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের শান্তি সম্মেলনে