ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে হামজা চৌধুরিকে!

নাগরিকত্ব বদলের পর হামজা চৌধুরিকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছে লেস্টার সিটির হয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল
  • আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১২:১৯ সময়
চ্যাম্পিয়ন্স লিগে দেখা যেতে পারে হামজা চৌধুরিকে! ছবি : সংগৃহীত
নাগরিকত্ব বদলের পর হামজা চৌধুরিকে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছে লেস্টার সিটির হয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল লিগে বাংলাদেশি তারকাকে দেখার অভিজ্ঞতা এরইমাঝে হয়েছে। তবে এবার হয়ত হামজা চৌধুরিকে দেখা যাবে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসরে দেখা যেতে পারে বাংলাদেশি তারকাকে।

গ্রিক সাংবাদিক গিওর্গস সানাকাস অন্তত তেমন আভাসই দিয়েছেন। গ্রিক লিগের বিখ্যাত ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে পেতে আগ্রহী। বিউইনস্পোর্ট এফএমকে এমন তথ্যই দিয়েছেন এই গ্রিক সাংবাদিক।

গ্রিক সুপার লিগ এবং গ্রিক ফুটবলের অভিজ্ঞ এই সাংবাদিক জানাচ্ছেন, অলিম্পিয়াকোস আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ সামনে রেখে এখন থেকেই দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে। আর সেখানে পরিকল্পনার অংশ হিসেবে আছে হামজার নাম। অলিম্পিয়াকোসের চাহিদা অনুযায়ী, একজন বল উইনিং এবং রক্ষণাত্মক ঘরানার মিডফিল্ডার দরকার। আর সেখানেই হামজা তাদের প্রথম পছন্দ।

গ্রিক সাংবাদিক সানাকাসের তথ্য অনুযায়ী, লেস্টার সিটি হামজা লম্বা সময়ের জন্য বিবেচনা করছে না, এই তথ্য এরইমাঝে নিশ্চিত হয়েছে অলিম্পিয়াকোস। দলের কোচ হোসে লুইস ম্যান্ডিলিবারের পছন্দ অনুযায়ী হামজা তাদের প্রাথমিক লক্ষ্য।

সানাকাসের ভাষ্য অনুযায়ী, লেস্টার সিটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি থাকলেও হামজাকে ধরে রাখতে রাজি না তার ক্লাব। আর সেই সুযোগ নিতে চায় গ্রিক ক্লাবটি। যদি এই সংক্রান্ত আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে চলমান। সামনের দিনগুলোতে এই নিয়ে অগ্রগতি হতে পারে।

গ্রিক ফুটবলের সবচেয়ে বড় ক্লাব অলিম্পিয়াকোস। দেশটির লিগে রেকর্ড ৪৮বারের চ্যাম্পিয়ন তারা। গ্রিক কাপ জিতেছে ২৯বার। ২০২৩-২৪ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগও ঘরে তুলেছে অলিম্পিয়াকোস। দলবদল সত্যিই সম্পন্ন হলে ইউরোপিয়ান ক্লাব আসরেও দেখা যাবে হামজা চৌধুরিকে।

তবে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই নিম্নমানের এই লিগে হামজা সত্যিই যাবেন কি না, সেটাও বড় এক প্রশ্ন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের