ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করতে পারেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের সময়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি
  • আপলোড সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২০ আগস্ট ২০২৩, সকাল ৯:১১ সময়
ব্রিকস শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করতে পারেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের সময়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পার্শ-বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আফ্রিকার দেশটিতে চলতি সপ্তাহে সফরে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার এই দুই নেতা।

দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা’র আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নেতারা ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদী জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে কাদের সঙ্গে বৈঠক করবেন তা স্পষ্ট করেননি।

এদিকে, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনেও যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি-২০ ভুক্ত রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে চলতি বছরের জি-২০’র সব কার্যক্রম ও বৈঠকের সমাপ্তি হবে।

এর আগে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, “ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য , জোহানেসবার্গের চেয়ে নয়াদিল্লি ভালো হবে। বৈঠকের বিষয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।”

আব্দুল মোমেন আরো বলেন, “দক্ষিণ আফ্রিকা একটি ‘উদীয়মান রাষ্ট্র’ এবং বাংলাদেশ ঐ মহাদেশের দেশগুলোর সঙ্গে আরো শক্তিশালী সংযোগ স্থাপন করতে চায়। আফ্রিকার দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ততটা শক্তিশালী নয়। আমরা সেখানে এখন দুটি মিশন খুলেছি।” VOA

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান