ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

আগামীকাল ঈদুল আযহা, ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহোৎসব

সারা দেশে আগামীকাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। মুসলিম উম্মাহর
  • আপলোড সময় : ৬ জুন ২০২৫, রাত ৮:১৬ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৫, রাত ৮:১৬ সময়
আগামীকাল ঈদুল আযহা, ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহোৎসব

সারা দেশে আগামীকাল শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই ঈদ যুগ যুগ ধরে আত্মত্যাগ, একতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

ঈদের দিন সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজ শেষে খতিব কোরবানির তাৎপর্য তুলে ধরে খুতবা প্রদান করবেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করবেন।

জাতীয় ঈদগাহ মাঠে ইতোমধ্যেই ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনীতিক, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে নামাজ আদায় করবেন। ঈদ জামাত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে করা হয়েছে আলোকসজ্জা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে ঈদ বিশেষ অনুষ্ঠানমালা। সরকারি উদ্যোগে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশিত হবে উন্নতমানের খাবার।

ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করবেন। কোরবানির এই বিধান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) ইতিহাসভিত্তিক ত্যাগের প্রতীক। তাদের স্মৃতিকে ধারণ করেই ইসলামি শরিয়তে পশু কোরবানি ওয়াজিব করা হয়েছে।

এই ঈদকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। নির্বাহী আদেশে অতিরিক্ত দুই দিনের ছুটির ফলে এবারের ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটিতে রয়েছেন। সংবাদমাধ্যমেও ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকার ইতোমধ্যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সিএনজি স্টেশন ও ফিলিং স্টেশনসমূহ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীসাধারণের যেকোনো অসুবিধার সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ইসলামি চান্দ্র মাসের হিসাব অনুযায়ী, আজ শুক্রবার সৌদি আরবসহ কয়েকটি দেশে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। হজ পালনকারীরা মুজদালিফা থেকে ফিরে মিনায় অবস্থান করছেন এবং কোরবানিসহ অন্যান্য হজ আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ