ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে শিক্ষা খাতে অংশীদারত্ব আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে বাংলাদেশ আগ্রহী। অন্যদিকে সিঙ্গাপুরের প্রতিনিধি জানান, শিক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে তারা প্রস্তুত। বিশেষ করে সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রশাসনের জন্য প্রশিক্ষণ ও স্টাডি প্রোগ্রামের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির প্রস্তাব দেন তিনি।


বৈঠকে আরও বলা হয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভাষা শিক্ষায় পাঠ অনুধাবন, শ্রবণ, কথা বলা ও লেখার দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের যৌথ উদ্যোগে শিক্ষা খাতে সহযোগিতা আরও গতিশীল ও কার্যকর হবে।


এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল