ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। তবে বর্তমান
  • আপলোড সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, বিগত আওয়ামী শাসনামলে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম ও স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। তবে বর্তমান সরকারের আমলে ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতি থাকবে না। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর এফডিসিতে বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির অগ্রাধিকার নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি গিয়ে স্কোরিংয়ের মাধ্যমে আইবাস পদ্ধতিতে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না থাকে। তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি দাবি করেন, অতীতে কিছু মেগা প্রকল্পে সময় ও ব্যয় বাড়িয়ে দুর্নীতির সুযোগ তৈরি করা হয়েছিল। বর্তমান সরকার অপ্রয়োজনীয় বড় প্রকল্পের পরিবর্তে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বেশি গুরুত্ব দেবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ হলেও এর সুষ্ঠু বাস্তবায়ন নিয়ে কিছু শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি। বক্তারা বলেন, শুধু ভাতা নয়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে পারলে সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল